কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিন

Megna Tv

২২ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, গত ৩০ বছর আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না, আমাকে দমিয়ে রাখতে পারবে না। ৩০ বছর পূর্বেই আমি এই এলাকায় উন্নয়ন শুরু করেছি; সেই উন্নয়নের আমি শেষ দেখে যেতে চাই। কোনো বাধা-বিপত্তিই আমাকে রুখতে পারবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) কুমিল্লার বালুতুপা এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন'কে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াসিন শুক্রবার  বিকেল ৪ টায় বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে পথসভা ও গণসংযোগ শুরু করেন। টাউন হল মাঠ থেকে শুরু হওয়ার মোটর শোভাযাত্রাটি প্রথমেই বালুতুপা এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। সে সময় স্থানীয়রা নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজী ইয়াছিনকে স্বাগত জানান। এসময় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মোটরসাইকেলের বহরটি বিবির বাজার এলাকায় গিয়ে পৌঁছায়। সেখানে সমাবেশ শেষে জগন্নাথপুর এলাকায় আরো একটি পথসভায় বক্তব্য রাখেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রতিটি পথসভায়-ই নেতা-কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এসব পথসভায় দেওয়া বক্তব্যে হাজী ইয়াসিন তার রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, “যত বাধা, যত বিপত্তি, যত হামলা, যত মামলা অতীতে ফেস করেছি, আগামী দিনগুলোতেও এই এলাকায় ন্যায়-সুন্দর প্রতিষ্ঠা করার জন্য, উন্নয়নের রাজনীতি করার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যিকারের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, যতই বাধা আসুক না কেন, আমি ছিলাম, আছি, ইনশাআল্লাহ মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।”
‘নমিনেশন বিজয় দেবে না, বিজয় দেবে জনগণ’ হাজী ইয়াসিন বলেন, “দোষ আমার একটাই—আমি পার্সেন্টেজ খাই না, এই দোষে আমি দোষী। রঙিন ফরমায়েশের কারণে অনেক কিছু হতে পারে। কুমিল্লার লক্ষ লক্ষ বিএনপি করা মানুষ জানে, কে এইখানে পরিশ্রম করেছে, মানুষ আমাকে ভালোবাসে।”
মনোনয়নের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি আপনাদের সবকিছু" এটা জেনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে পৌঁছাতে কয়েকটা আনতা বসাইয়া ভেজাল লাগাইছে। এবার আনতা ছুটে গেছে।’
এসবপথসভা ও গণসংযোগে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী ও সম্পাদক এমদাদুল হক ধীমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied