ভারতের সঙ্গে হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার বিগত ১৫ বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করেছে, সেগুলো বাতিল করতে হবে।
শনিবার (২৪ আগস্ট) সকালে কাফরুল থানা বিএনপির উদ্যোগে  ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের পরিবারের মাঝে অনুদান তুলে দেন তিনি।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগকে এখন মানুষ বলছে আফসোস  লীগ। এদেশের মানুষের সহায়-সম্পদ লুট করার তাদের যে প্রবণতা, ওইটা যুবলীগ-ছাত্রলীগ এখন করতে পারছে না, তাই তারা আফসোস করছে।’

আওয়ামী লীগের সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া কয়েকদিন আগেই বলেছেন— আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই। আমরা শান্তির সমাজ তৈরি করবো। বাড়ি দখল, ঘর দখল, গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়া এটা ছিল শেখ হাসিনার ১৫ বছরের আওয়ামী সংস্কৃতি। এই সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না।’

ভারতের উদ্দেশে রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারত তারা কি জানেন না— গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কী পরিমাণ অত্যাচার করেছে। আপনারা বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে মর্যাদা দিতে চান না? আপনারা কি বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অনিচ্ছার গুরুত্ব দিতে চান না?’ 
আকরাম হোসেনের বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মাহবুবুল ইসলাম, যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন আকিল, মেহেবুব মাসুম শান্ত, জাকির হোসেন, তালুকদার রুমীসহ স্থানীয় নেতাকর্মীরা।


#NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied