১৫ জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হতে পারে: নসরুল হামিদ

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সংগৃহীত ছবি

আগামী ১৫ জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হন নসরুল হামিদ। বিশাল জয়ের পর আজ সচিবালয়ে নিজ দপ্তরে এলে অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নসরুল হামিদ বলেন, ‌‘এবারের নির্বাচনে কমিশন শক্ত অবস্থান নেওয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা যে যেভাবে এলাকায় সময় দিয়েছেন ভোটাররা নির্বাচনে সেই প্রতিফলন ঘটিয়েছেন।’

তিনি বলেন, ‘সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। সেই প্রস্তুতিও আছে মন্ত্রণালয়ের। এ ক্ষেত্রে অর্থ বিভাগের সহযোগিতার প্রয়োজন হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেওয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত

#

মিয়ানমার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

#

কুমিল্লায় ভোররাতে বিজিবির বিশেষ অ'ভিযা'নে বিদেশী পি*স্ত*ল, গু*লি ও গাঁ*জা উ*দ্ধার

#

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

#

শেষ হলো পে-স্কেলের সভা, পেনশন নিয়ে বড় সুখবর

#

কুমিল্লায় ফ্রিলান্সার ফারুকের উদ্যোগে ২ শতাধিক ফ্রিলান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান

#

সুপারিশ অনেক করা যায়, বাস্তবায়ন করা কঠিন: সিইসি

#

স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি

#

কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না : আব্দুর রহমান

#

এখনই মাঠে নেমে পড়ুন নইলে দেশ ধ্বংস হয়ে যাবে

Link copied