দুই দিনের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

Megna Tv

২২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ফাইল ছবি

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এই আদেশ দেন।

এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় সাবেক এই এমপিকে। রাউজানে ২০১৯ সালের একটি ঘটনায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে নগরের ভিন্ন দুইটি মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তোলা হয়। সেখানে রিমান্ড চাইলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন এবং কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এ সময় সাধারণ মানুষ ফজলে করিম চৌধুরীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied