কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ

Megna Tv

২৭ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#

টানা বৃষ্টিতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সড়ক ডুবে যাওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সড়ক ডুবে যায়। এতে সকাল থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সরেজমিনে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম চান্দনাইশ এলাকার রাস্তায় দেখা যায়, পুরো সড়ক পানিতে টইটম্বুর। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি বয়ে যাচ্ছে। এই সড়কে যান চলাচল অনিরাপদ হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় প্রায় ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গত দুদিন থেকে পানিবন্দি চান্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কয়েক লাখ মানুষ। ফসলি জমিও পানির নিচে। বানের বানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছও, পানিতে তলিয়েছে সবজি ক্ষেত।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied