যৌথ অভিযানে ৯ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৪

Megna Tv

৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
অস্ত্র উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাড়া দেশে প্রায় চার শতাধিক থানায় মামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এরমধ্যে বিগত সরকারের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করে এবং লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরে মধ্যে জমা দেওয়া নির্দেশ দেয় সরকার। এরপর ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

চলমান এ অভিযানে গত ৯ দিনে ঢাকাসহ সাড়া দেশে যৌথ বাহিনীর অভিযানে ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সময় এসব কাজে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযান অদ্যাবধি মোট ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় এসব কাজে জড়ির ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রিভলবার পাওয়া গেছে আটটি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান পাঁচটি, শ্যুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান ১টি, এসবিবিএল তিনটি, এসএমজি তিনটি ও টিয়ার গ্যাস লঞ্চার একটি।

এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied