হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Megna Tv

১৯ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়াবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল লাজৈর গ্রাম এলাকায় বিশেষ অভিযানে নামে। অভিযান চলাকালে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গত ৫ আগস্টের প্রেক্ষাপটে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
 হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট  হওয়া অস্ত্র উদ্ধার
তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাদের আইনের আওতায় আনতে র‌্যাব বদ্ধপরিকর।
এদিকে, দীর্ঘদিন পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের খবরে মুরাদনগর ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এমন তৎপরতা বজায় রাখার দাবি জানিয়েছেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমে

#

শেখ হাসিনাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিনন্দন

#

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

#

কুমিল্লায় মার্চ' ফর জাস্টিস ছাত্র জনতার সমাবেশ”

#

ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ

#

সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনাটি ছিল সাজানো নাটক : মির্জা ফখরুল

#

কুমিল্লার লাকসাম উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ : ড. ইউনুস

#

বেতনের বাইরে আর কী কী পাচ্ছেন এমপিরা

#

৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied