নেত্রকোনায় খসে পড়ছে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ক্লাসরুমের ছাদের পলেস্তারা খসে যাওয়া অংশ।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের দিন শিক্ষক শিশু শ্রেণিতে যখন ক্লাস নিয়েছিলেন তখন রুমটি খুবই পরিপাটি ছিল। সোমবার (২৯ অক্টোবর) সকালে শ্রেণিকক্ষের দরজা খুলতেই শিক্ষকের চোখ কপালে উঠে গেল। কারণ, দরজা খুলতেই চোখে পড়ে ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারার বড় বড় টুকরা।

জানা গেছে, স্থানীয় শিক্ষানুরাগীরা বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠা করেন। জাতীয়করণ হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়ে দুটি পাকা ভবন রয়েছে। একটি তিন কক্ষ এবং অপরটি দুই কক্ষবিশিষ্ট। যে ভবনের বিমের পলেস্তারা খসে পড়ছে, ওই ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। ভবনটিতে রং মেখে ওপরে চকচক করে রাখলেও ভেতরের পলেস্তারার অবস্থা খুবই করুণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক উজ্জামান (কামাল) জানান, সকাল বেলা স্কুলের শিশু শ্রেণির দরজা খুলে দেখি বিমের বেশকিছু অংশের পলেস্তারা খসে ফ্লোরে পড়ে আছে। ওই শিশু শ্রেণিতে ৪৬ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে। স্কুল চলাকালে ভেঙে পড়লে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে যেত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এই ক্লাস রুমটি পরিত্যক্ত ঘোষণা করতে নির্দেশ পেয়ে আমরা পরিত্যক্ত ঘোষণা করেছি। এই ভবনের অন্য কক্ষগুলোর অবস্থাও তেমন ভালো না। যেকোনো সময় একইভাবে পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় আতঙ্কগ্রস্ত থাকেন বলেও জানান তিনি।

প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ে সব ক্লাস মিলিয়ে ২৭৫ জন শিক্ষার্থী রয়েছে। অফিস কক্ষের অবস্থা ভালো না। সবসময় আতঙ্কে থাকি এই বুঝি ছাদ ভেঙে মাথায় পড়ছে। শিশু শ্রেণির কক্ষটি পরিত্যক্ত করায় আজকেই ক্লাস নিতে বিড়ম্বনা পোহাতে হয়েছে। শিশু আর প্রথম শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস নিতে হয়েছে। জরুরি ভিত্তিতে পুরাতন ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণাসহ নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।

উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে মৌখিকভাবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছি। খুব শিগগিরই উপজেলা প্রকৌশলীকে নিয়ে পরিদর্শন করে অফিসিয়ালি পরিত্যক্ত ঘোষণা করব। ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন

#

খাগড়াছড়িতে ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কীটসহ আটক ৬

#

হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে নোয়াখালীতে লিফলেট বিতরণ

#

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের দাবি ট্রাম্পের

#

শেখ হাসিনাকে আরও দুই দেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

#

চাকরি হারালেন কুমিল্লার ৯৬ আনসার

#

বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন এক্সপার্ট আইটি পার্ক

#

কুমিল্লা আদালত পূর্ব গেইটে এডভোকেট মোহাম্মদ জাফর আলীর চেম্বার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

পাম্পে তেল না পেয়ে সরাসরি মন্ত্রীকে কৃষকের ফোন

#

মোজাম্মেল, শ্যামল ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied