বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Megna Tv

১ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
প্রধানমন্ত্রী

খাদ্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদে সরকার গঠনের পর আজ সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা একটা অদ্ভুত ব্যাপার আছে, খাদ্যপণ্যের যখন দাম বাড়ে তখন কৃষক খুশি হয়। কিন্তু যারা ভোক্তা তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে একটা সামঞ্জস্য করতে হবে। সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে, কোনো যেন অপচয় না করা হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। মূল কথা হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।’

তিনি বলেন, ‘বাজার নিয়ে সব সময় চক্রান্ত হয়, সরকারকে বিপাকে ফেলার জন্য, সেই বিষয়টা সবার মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই, তারা এ নির্বাচনটাকে অর্থবহ নির্বাচন হিসেবে গ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে ভোট দিয়েছে। এবার আমরা যে ভোট পেয়েছি তার কারণ, জনগণ প্রকৃতপক্ষে যেটা দেখেছে সেটা হচ্ছে, আমরা যে উন্নয়নটা তাদের জন্য করতে পেরেছি, তারই ফল, তারা আওয়ামী লীগকে স্বস্তঃফূর্তভাবে ভোট দিয়েছে। তাদের ভোট দেয়ার একটাই কারণ, দেশের উন্নয়নটা অব্যাহত থাকুক; সেটা তারা চায়। কাজেই জনগণের যে প্রত্যাশা, সেটা আমাদের পূরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটা বৈরী পরিবেশ আছে আন্তর্জাতিকভাবে আবার দেশের অভ্যন্তরেও আছে, সেগুলো মোকাবিলা করেই আমাদের এগুতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। নির্বাচনী ইশতেহার অনুসারে আমাদের কী কী করণীয় আছে, সেটা সুনির্দিষ্টভাবে আমাদের কাজ করতে হবে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

Link copied