সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকব গ্রেপ্তার

Megna Tv

২০ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবি: সংগৃহিত

সাভার থানার একটি মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি, ডিএমপি।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা- আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

Megna Tv 24

মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা- আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। সময় পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা করে এবং গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন।


NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

#

কুমিল্লায় পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

#

প্রশ্ন ফাঁসের সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: শিক্ষা মন্ত্রণালয়

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের কলার হস্তান্তর

#

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

#

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

#

মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন বাংলাদেশি ক্বারি

#

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

দোষী সাব্যস্ত পলাতক হাসিনা খুনের দায় নেবেন না

#

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমে

Link copied