ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কলিম উদ্দিন জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

উত্তরে কলিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গত তিনদিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’

হাওড় অঞ্চলের কৃষকদের দুর্দশা ও ক্ষতিকে খুবই বেদনাদায়ক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকালে এই সংসদ অধিবেশন শুরুর আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। তাকে নির্দেশনা দিয়ে এসেছি যে হাওড়ের এই তিনটি জেলাসহ ময়মনসিংহের কিছু অঞ্চল প্রবল বর্ষণে নানা সমস্যার সম্মুখীন হয়েছে।  এই এলাকাগুলোতে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খুঁজে বের করে আগামী তিন মাস সহায়তা দেয়া হবে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

ইনু-বাহাউদ্দিন নাছিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত

#

নিবন্ধনহীন হ্যান্ডসেট বন্ধের নির্দেশ দিয়েছেন পলক

#

গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল: চিফ প্রসিকিউটর

#

উপদেষ্টাদের কেউই পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি সানাউল্লাহ

#

দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ওসমান হাদির গ্রাফিতি

#

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি, শুরুতেই ৫ জন ফিরে পেলেন প্রার্থিতা

#

এ.এস.টি ভূঁইয়া ডিস্ট্রিবিউশন এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

#

শিক্ষার্থীরা অস্বস্তিতে পড়ে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না: উপদেষ্টা

#

বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান, অপেক্ষায় নেতাকর্মীরা

Link copied