মিয়ানমার থেকে আসা স্বর্ণের বারসহ টেকনাফে আটক ১

Megna Tv

২৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
টেকনাফ সীমান্তে স্বর্ণের বারসহ আটক মো. আরাফাত।

মিয়ানমার সীমান্ত থেকে পাচার হওয়া ৫৩ লাখ ২২ হাজার ৩০৩ টাকার স্বর্ণসহ টেকনাফ স্থলবন্দর থেকে মো. আরাফাত (৩৫) নামে এক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কোস্ট গার্ড টেকনাফ স্থলবন্দর সংলগ্ন টেকনাফ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন গভীর রাতে সন্দেহজনক এক ব্যক্তিকে বন্দরের মেইন গেট দিয়ে বের হয়ে সড়কে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য তাকে থামার সংকেত দেয়। সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. আরাফাত নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি জাদিমুড়া শরণার্থী ক্যাম্প-২৭ এর একজন রোহিঙ্গা শরণার্থী। পরবর্তীতে, কোস্ট গার্ড সদস্যরা আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে কোমরে পলিথিনে মোড়ানো রাবারের টিউবের মধ্য থেকে চারটি স্বর্ণের বার জব্দ করে। যার বাজারমূল্য ৫৩ লাখ ২২ হাজার ৩০৩ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, জব্দ স্বর্ণের বার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউস কর্তৃপক্ষের নিকট এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied