সাবেক মন্ত্রী পাপনের নামে আরও একটি মামলা

Megna Tv

১ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবি: সংগৃহিত
  • সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ আদালতে একটি মামলা হয়েছে। এই নিয়ে পাপনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করার হলো।

    রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী মামুন মিয়া। বাদী ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মামুন।

    মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি মোল্লা সাখাওয়াত, পাপনের পিএস আলমগীর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, আ.লীগ নেতা মির্জা সুলাইমান, শেফাতউল্লাহ, হাবিবুর রহমান ইকবাল, রাকিব রায়হান, অলিউর রহমান অলিসহ ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের কয়েকজন সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১৭ জনকে আসামি করা হয়।

    মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে ভৈরবের লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লাহ কায়সার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা বাদী মামুন মিয়াকে আঘাত করে গুরুতর আহত করে। পরে জীবন বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে তার একটি হাত কেটে ফেলতে হয়। এ কারণে ঘটনার ৪৩ দিন পর মামুন মিয়া রোববার আদালতে মামলাটি দায়ের করেন।

    বাদী মামুন মিয়া বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন আমি ঘটনাস্থলে গাড়ি রেখে বাসায় যাওয়ার সময় পাপনের নির্দেশে আসামিরা আমার ওপর দেশীয় অস্ত্র দা, বল্লম, লাঠিসহ বিস্ফোরকদ্রব্য নিয়ে আক্রমণ করে। এ সময় তারা আমার দুই হাতে কোপ দিলে আমি গুরুতর আহত হই। এতে আমি পঙ্গু হয়ে গেছি। বিচার পেতে আদালতে মামলা করেছি।

    মামলার আসামি পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ বলেন, ‘মামুনের ওপর কে বা কারা হামলা চালিয়েছে, তা আমরা জানি না। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আমাদের নামে মিথ্যা মামলা হলো।’

    মামলার বিষয়টি কিশোরগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাড. স্বপন কুমার সরকার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বাদীর অভিযোগটি আদালতের বিচারক গ্রহণ করে অভিযোগটি ভৈরব থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করে ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    এখানে উল্লেখ্য এর আগে নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ভৈরব থানায় ২টি ও কিশোরগঞ্জ সদর থানায় ১টি মামলা করা হয়েছে।

    NP/JM24

     

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied