যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত ড. ইউনূস সফল হবেন: ফখরুল

Megna Tv

৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত ড. ইউনূস সফল হবেন: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক . মুহাম্মদ ইউনূস যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন, তত দ্রুত তিনি সফল হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজখবর নিমির্জা ফখরুল বলেন, . ইউনূস ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি। গোটা জাতি তাকে দায়িত্ব দিয়েছে। তার মতো সফল মানুষ, যোগ্য নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন।

চলমান সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। যত দ্রুত . ইউনুস গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, অতি দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফেরাতে হবে, অর্থনীতি রক্ষা করতে হবে। আমরা বলেছি তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে

তে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পঙ্গু হাসপাতাল থেকে আমাদের যে তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে গত ২৮ জুলাই থেকে আগস্ট পর্যন্ত যতজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন, তার মধ্যে ৪১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো ১২৪ জন ভর্তি রয়েছেন। ১০-১৫ জন তাদের পা হারিয়েছেন, তিনজন মারা গেছেন। অসংখ্য ছাত্র, শ্রমিক আহত হয়েছে। দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট শিশু, তারা আহত হয়েছে। ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমি ছাত্রদের স্যালুট, অভিবাদন জানাই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied