না ফেরার দেশে চলে গেলেন কাজী মাওলানা ফখরুল ইসলাম

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
কাজী মাওলানা ফখরুল ইসলামের জানাযা এর চিত্র

বিশেষ প্রতিনিধি: সাইফুল ইসলাম আলিফ।।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌরসভার হরিপুর পশ্চিম পাড়া নিবাসী মাওলানা নুরুল আমিনের বড় ছেলে, নাঙ্গলকোট রেলওয়ে জামে মসজিদের খতিব, বেগম জামিলা দাখিল মাদ্রাসার মোদার্রিস কাজী মাওলানা ফখরুল ইসলামের জানাজার নামাজ ৯ আগস্ট শনিবার সকাল ১০ ঘটিকায় নাঙ্গলকোট শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 

তিনি গত ৮ আগস্ট শুক্রবার রাতে কুমিল্লায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তার জানাজার নামাজে  কয়েক হাজার মুসুল্লি অংশ গ্রহণ করেন। 

জানাজার নামাজের পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাঙ্গলকোট আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আবদুল কাদের, লাকসাম গাজিমুড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মক্রবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি'র আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, সাবেক মেয়র মনিরুজ্জামান খান,উপজেলা জামায়াত ইসলামির নায়েবে আমির এস এম মহিউদ্দিন, ডাক্তার মাইনুদ্দিন বাহার, সহ প্রমুখ। 

জানাজার নামাজ এ অংশ নেন জৈনপুরের পীর সাহেব মাওলানা আব্দুল জাহের সিদ্দিকী, নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মুফতি আব্দুর রব, নাঙ্গলকোট ইমাম সমিতির সভাপতি মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জমইয়তে হিজবুল্লাহর নাঙ্গলকোট উপজেলার সাধারণ সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক,সাবেক ছাত্রনেতা উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম,কুমিল্লা পল্লী বিদ্যুৎ ৪ এর পরিচালক সাখাওয়াত হোসেন শাহিন, নাঙ্গলকোট শাহী ঈদগাহের খতিব মাওলানা আবু ইউসুফ,নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য সাংবাদিক মাওলানা মোঃ ইউসুফ আলী সহ নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দসহ মরহুমের আত্মীয়-স্বজন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশে পৌঁছেছে আমিরাত প্রবাসী আহমেদ আলীর মরদেহ

#

কুমিল্লায় সড়ক পাকা করণের দাবীতে মানববন্ধন

#

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম।

#

প্রান্তিক অঞ্চলের উন্নয়নে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

#

কুমিল্লায় সীমান্তে ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি আটক।

#

কুমিল্লায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

#

৬০ কিমি বেগে ঝড় হতে পারে দেশের সাত অঞ্চলে

#

মিয়ানমার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

#

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

#

বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied