পুলিশ সদস্যের ‘ফাঁদে’ ধর্ষণের শিকার নারীর, আদালতে মামলা

Megna Tv

২৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
পুলিশের এএসআই আল আল আমিন মোল্লা।

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের মোল্লারহাট গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে আল আল আমিন মোল্লা (৪২) নামে এক এএসআইয়ের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

এদিকে মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী খান শহীদুল ইসলাম।

আসামি আল আমিন পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের ইউনুচ মোল্লার ছেলে ও বরিশালের মুলাদি থানায় কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজাপুর থানার এএসআই আল আমিনের কাছে অভিযোগ জানাতে গেলে তার সঙ্গে পরিচয় হয়। ওই ঘটনার সূত্র ধরে বিভিন্ন সময় তার সঙ্গে ফোন ও থানায় এনে যোগাযোগ শুরু করে এবং বিভিন্ন সময় কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে তৈরি করেন। বিয়ের প্রলোভন দেখায় এবং ওই বছরের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজী সাজিয়ে কয়েকটি নীল কাগজে সই করিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়।

১৬ ডিসেম্বর রাত থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত এএসআই আল আমিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালীন সময় ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে বাসা ভাড়া নিয়ে রাখার দাবি করলে তাকে নির্যাতন করে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ বিষয়ে এএসআই আল আমিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলে তিনি ফোন কেটে দেন এবং তার ব্যবহৃত হোয়াটসআপে এ বিষয়ে খুদে বার্তা দিয়ে তার মতামত জানতে চাইলেও কোনো সাড়া পাওয়া যায়নি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied