রেললাইনে শৌচকাজ করার সময় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

Megna Tv

২৯ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
মো. সাইফুল ইসলাম।

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশের সরকারি খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের পাশে শৌচকাজ করতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েন বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, রাত ৮টার দিকে মো. সাইফুল ইসলাম (৩২) নামের ওই শিক্ষক শৌচকাজের জন্য রেললাইনের পাশে বসেন। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন এলে পূর্ব পাশ থেকে লাফিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তিনি ট্রেনের বাম্পারে আটকে যান। প্রায় ২০ গজ দূরে খাদ্য গুদামের সামনে পড়ে তার বাম হাত ও মাথার কিছু অংশ কেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁয়ের নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল জানান, নিহত মো. সাইফুল ইসলাম এ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। তিনি খণ্ডকালীন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম আউশপাড়া গ্রামের মাস্টার সুলতান আহমেদের ছেলে।রেলওয়ে থানার উপপরিদর্শক আব্দুল আলীম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।লাকসাম রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম জানান, রাত সোয়া ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied