এসএসসির ফল প্রকাশ কবে? জানালো বোর্ড চেয়ারম্যান

Megna Tv

২০ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। আমরা ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব। এরপর ফল প্রকাশের তারিখ মন্ত্রণালয় নির্ধারণ করবে। আমরা আমাদের প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছি।

জানা গেছে, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন

ফল শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত দিনে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

টাঙ্গাইলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি

#

কুমিল্লায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

#

জুয়ার টাকার লোভে গহনা লুট, হত্যা করা হয় সেই এসএসসি পরীক্ষার্থীকে

#

কুমিল্লা টাউন হলে হাজারো মানুষের অংশগ্রহণে শহীদ হাদীর গায়েবানা জানাযা ও দোয়া অনুষ্ঠিত

#

কুমিল্লার চৌদ্দগ্রাম নারায়ণপুরে অবৈধভাবে ঈদগাহের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন

#

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচলো ছোট্ট সাফিয়া

#

চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

#

আসিফ মাহমুদকে নিয়ে এমপি হাসনাতের পোস্ট

#

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নরের আয়কর নথি জব্দের আদেশ

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied