ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল হক

Megna Tv

২১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু রাজনৈতিক কারণে সরকারের অনুমতি না পাওয়ার সিরিজটি স্থগিত করেছিল বিসিসিআই। তবে জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলানোয় চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। 

আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। সম্প্রতি সম্প্রচারস্বত্ব বিক্রির উদ্যোগ এবং ভারতের শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তন ঘিরে সফরটি আবারও আলোচনায় এসেছে।

মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট বাংলাদেশের জন্য মর্যাদার একটি ক্ষেত্র এবং বিশ্ব ক্রিকেটে দেশের অবস্থানও শক্তিশালী।

তিনি বলেন, "আমরা ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবাই সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে।"

প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি দুই দেশ অতিক্রম করতে পারবে বলে তিনি মনে করেন।

তার ভাষায়, "আশা করি, ক্রীড়া কূটনীতি, পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের চলমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।"


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied