লালমাই ডায়াবেটিক হসপিটাল এর শুভ উদ্বোধন

Megna Tv

২৩ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
লালমাই ডায়াবেটিক হসপিটাল এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)অনুমোদিত পদ্ধতিতে পরিচালিত লালমাই ডায়াবেটিস এসোসিয়েশন এর পরিচালনায় "লালমাই ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন ১২ আগষ্ট ২০২৩ ইং শনিবার ফিতা কেটে উদ্বোধন করা হয়।

লালমাই ডায়াবেটিক হসপিটাল উদ্বোধনের পূর্বে সকাল ১১টায় বাগমারা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে লালমাই ডায়াবেটিক এ‍্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবদুল মোতালেব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমাই ডায়াবেটিক হসপিটাল এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী,কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সভাপতি,কুমিল্লা ১০আসনের গনমানুষের প্রিয় নেতা আহম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি।

লালমাই ডায়াবেটিক এ‍্যাসোসিয়েশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন,মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব বাবু কল‍্যাণ মিত্র সিংহ রতন,লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,লালমাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আকতার,উপজেলা সমাজসেবা অফিসার মোসাঃ হ‍্যাপি আকতার,লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ও কুমিল্লা সদর দঃ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক আলমগীর হোসেন অপু।

লালমাই ডায়াবেটিক হসপিটাল উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সামছুল হক মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃশাহ্ আলম মেম্বার,লালমাই ডায়াবেটিক এ‍্যাসোসিয়েশনের সহসভাপতি বীরমুক্তিযোদ্বা আবুল কাশেম,সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল,কোষাধ‍্যক্ষ ডাঃ মাইন উদ্দিন ফারুক,মেডিক‍েল অফিসার ডাঃ কাউসার আহমেদ জুয়েল,প্রকল্প পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

লালমাই ডায়াবেটিক হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সদস‍্য এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম এবং দোয়া ও মোনাজাতের মধ‍্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা  ডাঃ আমির হামজা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied