বন্যার্তদের পাশে ছাত্রদল

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহইয়া বলেছেন, ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা ইতোমধ্যে উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছেন।

শনিবার (২৪ আগস্ট) আবু আফসান মুহাম্মদ ইয়াহইয়া জানান, শুক্রবার কেন্দ্রীয় সংসদের নেতারা ফেনীতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ দিয়েছেন।

তিনি বলেন, ‘ত্রাণ বিতরণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতারা নৌকা করে বন্যার্তদের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন।

আবু আফসান উল্লেখ করেন, তারেক রহমানের নির্দেশে চলমান ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একটি অংশের নেতারা হবিগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছেন। শনিবার সকাল থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বন্যাকবলিত কয়েকটি গ্রামে দিনব্যাপী এই ত্রাণ কার্যক্রম পরিচালনা শুরু হয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন– ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, মাসুদুর রহমান মাসুদ, মোস্তাফিজুর রহমান রুবেল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।


#NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

#

আ.লীগের একাধিক বিজয়ী প্রার্থীসহ ৬১ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

রমজানে রোজাদারের দোয়ার গুরুত্ব

#

কুমিল্লায় হিন্দুর সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

#

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক ও প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি

#

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

#

কুমিল্লায় ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

#

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

#

শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী: বিবিসির বিশ্লেষণ

#

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied