নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Megna Tv

৬ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
দুর্ঘটনার শিকার সিএনজি।

নরসিংদীর রায়পুরায় ট্রাক সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও জন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, রায়পুরার মরজাল থেকে জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ভিটি মরজাল যাচ্ছিল। অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই এক শিশুসহ অটোরিকশায় থাকা যাত্রী মারা যান। আহত হন আরও জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ভৈবর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied