স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

Megna Tv

১৫ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
অভিযুক্ত স্বামী মাওলানা ওমর ফারুক।

লক্ষ্মীপুর কমলনগরে যৌতুকের দাবিতে স্বামী মাদ্রাসার প্রধান শিক্ষকের (মোহতামিম) বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেন।

গত ১৬ আগস্ট লক্ষ্মীপুর জেলার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কমলনগর আদালতে ওই নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে স্বামী দেবরকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ জুন মাওলানা ওমর ফারুকের (৪২) সঙ্গে নোয়াখালী জেলার সুবর্ণচর থানার চর জব্বর গ্রামের মৃত মোহাম্মদ উল্ল্যাহ মেয়ে সালমা বেগম (৩৫) ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। সংসারে ছেলে মেয়েসন্তান রয়েছে তাদের। জানা যায়, বিয়ের কিছু দিন পরে স্বামী ওমর ফারুকের স্থায়ী বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে স্ত্রী পৈতৃক ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে তার নামে জমি ক্রয় করার জন্য স্বামীকে ১০ লাখ টাকা দেয়। কিন্তু ফারুক নিজের নামে জমি ক্রয় করেন। এর পরেও স্ত্রীর কাছে প্রতিনিয়ত যৌতুক দাবি করতে থাকেন ওমর ফারুক।

একপর্যায়ে যৌতুক না পেয়ে সালমা বেগমকে তার স্বামী ওমর ফারুক তার ভাই মাওলানা মো. গিয়াস উদ্দিন অত্যাচার নির্যাতন চালাতে থাকে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। গত ১৪ আগস্ট লাখ টাকা দাবি করেন তারা। টাকা পেয়ে অভিযুক্ত স্বামী তার দেবর সালমা বেগমকে বেদম মারধর করে ঘর থেকে বের করে দেন। সেই থেকে ছেলেমেয়ে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকছেন সালমা বেগম। তার কোনো খোঁজখবরও নেওয়া হয় না। অভিযুক্ত স্বামী ওমর ফারুক চর জাঙ্গালিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাজির হাট মাখকাজুল উলুম মাদ্রাসা, মাখরাজুল উলুম মহিলা মাদ্রাসাসহ তিনটি প্রতিষ্ঠানের প্রধান পরিচালক

এই বিষয়ে সালমা বেগম বলেন, আমার স্বামী আমাকে যৌতুকের দাবিতে অনেক নির্যাতন করেছে। আমি সামাজিক কারণে কাউকে এতদিন কিছু বলিনি। যতটুকু পেরেছি পিতার ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে এনে দিছি। তারপরও সে তার ভাই আমাকে নির্যাতন করেছে।

অভিযোগের বিষয়ে জানতে মাওলানা ওমর ফারুকের সব প্রতিষ্ঠানে গিয়ে তাকে কোথাও পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অভিযুক্তদের ফোন বন্ধ পাওয়া যায়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied