ভালো নেই বাঁশ-বেত শিল্পের কারিগররা

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বাঁশ-বেত শিল্পের কারিগর।

সময়ের বিবর্তনে প্রাচীনকাল থেকে হেঁটে আসা বাঁশ-বেত শিল্পে পড়েছে ভাটা। আধুনিক যুগে এসে বাঁশ-বেত শিল্পের জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিকের রকমারি সরঞ্জাম। প্রাচীনকাল থেকেই চলে আসা গৃহস্থালি অন্যান্য কাজে ব্যবহৃত একটি প্রয়োজনীয় শিল্প এটি। একসময় এই শিল্পের কারিগরদের কদর থাকলেও আধুনিক যুগে এসে ক্রেতা সংকটসহ ঐতিহ্যবাহী এই শিল্পে বাসা বেঁধেছে নানান অবহেলা। তবু অভাব-অনটনের মাঝেও এখনও বংশপরম্পরায় পাওয়া এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কিছুসংখ্যক পরিবার।

সরেজমিনে ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি, মাধবপুর, রামনগর চণ্ডীপুর, ধান্যদৌল নন্দীপাড়া সাহেবাবাদ এলাকায় গিয়ে দেখা গেছে, কিছু পরিবার এই বাঁশ আর বেত দিয়ে তৈরি শিল্পের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় দিন দিন বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। জীবন জীবিকার তাগিদে বংশপরম্পরায় পাওয়া এই পেশাকেই আঁকড়ে ধরে আছেন তারা। এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন উপজেলার সাহেবাবাদ গ্রামের পরিবার, রাগনগর গ্রামের ১শপরিবার, ধান্যদৌল গ্রামের ১৫ পরিবার, দীর্ঘভূমি গ্রামের পরিবার মাধবপুর গ্রামে রয়েছে ৩০ টি পরিবার। অনেকেই ঝরে গেছে বংশপরম্পরায় পাওয়া পেশা থেকে।

বাঁশ বেতের তৈরি কুলা, চালুন, খাঁচা, মাচা, মই, চাটাই, ঢোল, গোলা, ওড়া, বাউনি, ঝুড়ি, ডুলা, মোড়া, মাছ ধরার চাঁই, মাথাল, সোফাসেট, বইপত্র রাখার ্যাকসহ বিভিন্ন আসবাবপত্র, বাঁশের ঘর, বেড়া, ঝাপ, বেলকি, দরমা বাংলাদেশের নিজস্ব শিল্প-সংস্কৃতির প্রতীক। দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থালি পাত্রসমূহ খুবই আকর্ষণীয়। এসব পাত্র বা ঝুড়িতে বুননের মাধ্যমে নানা ধরনের নকশা ফুটিয়ে তোলা হয়। জনপদের মানুষ গৃহস্থলি, কৃষি ব্যবসা ক্ষেত্রে বেত বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করত, এখন এসব জিনিসপত্র প্লাস্টিকের মাধ্যমে মেশিনে তৈরি হচ্ছে। তাই আর আগের মতো বাঁশ বেতের তৈরি করা জিনিসপত্রের তেমন চাহিদা নেই। এখন আর যেখানে সেখানে দেখা মেলে না বাঁশ বেতের কারুকাজ। তাছাড়াও প্লাস্টিক অন্যান্য দ্রব্যের পণ্য টেকসই স্বল্পমূল্যে পাওয়ায় সাধারণ মানুষের চোখ এখন সেগুলোর ওপর। বর্তমানে স্বল্প দামে হাতের নাগালে প্লাস্টিক সামগ্রী পাওয়ায় বেত শিল্পের চাহিদা আর তেমন নেই। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। ব্রাহ্মণপাড়ায় প্রায় বিলুপ্তির পথে শিল্পটি।

বেত শিল্পের কারিগর রাধা চন্দ্র নম বলেন, বাঁশ বেত শিল্পের মাধ্যমে এখন আর আমাদের সংসার চলে না। ক্রেতা সংকটসহ নানান সমস্যায় আমরা জর্জরিত। তাছাড়া দিন দিন দুষ্প্রাপ্যও হয়ে পড়ছে শিল্প সংশ্লিষ্ট কাঁচামাল বাঁশ বেত। এখন আর আগের মতো বাড়ির আশপাশে বাঁশ বেত গাছ রাখছে না কেউ। সেগুলো কেটে চাষাবাদসহ ঘরবাড়ি তৈরি করছে মানুষ। তাই কাঁচামাল আর আগের মতো সহজেই পাওয়া যায় না। কিনতে হয় চড়া দামে। তাই জিনিসপত্র তৈরি করে বিক্রিও করতে হয় চড়া দামে। অথচ স্বল্পমূল্যে এখন মানুষ প্লাস্টিকসামগ্রী পাচ্ছে। যে কারণে বংশপরম্পরায় পাওয়া কাজ থেকে অনেকেই সরে পড়ছে।

জানা যায়, এক সময় বিস্তীর্ণ জনপদে বাঁশ-বেত দিয়ে তৈরি হতো গৃহস্থালী সৌখিন পণ্যসামগ্রী। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তরতাজা বাঁশ থেকে বেত সংগ্রহ করে তৈরি করতেন হরেক রকমের ব্যবহারিক পণ্য। এসব নিজেদের ব্যবহারের পাশাপাশি, বাজারে বিক্রি করেও চলত অনেক পরিবার। তবে এখনও গ্রামীণ উৎসব মেলাগুলোতে বাঁশ বেতের তৈরি খোল, চাটাই, খোলুই, ধামা, টোনা, পালল্টা, মোড়া, দোলনা, বুক সেল্ফ, টুরি, টুকরী, ডোল কদাচিৎ চোখে পড়ে। তবে এই বেত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে তাদের দিকে সাহায্যের হাত বাড়াতে দাবি করেন বাঁশ-বেত শিল্পের কারিগররা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, বাঁশ-বেত শিল্প বাঙালির ঐতিহ্য। বাঁশ-বেত শিল্পের সঙ্গে জড়িত ভূমিহীনরা আমার দপ্তরে যোগাযোগ করলে তাদের ভূমি পাওয়ার বিষয়ে আমি সুপারিশ করতে পারব অথবা শিল্পের সঙ্গে জড়িতদের বাঁশ চাষের জায়গা না থাকলে একই উপায়ে জায়গা পাওয়ার বিষয়ে আমি সুপারিশ করতে পারব

বাঁশ-বেত শিল্পের কারিগর।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ওসমানী মেডিক্যাল কলেজে রাজনীতি নিষিদ্ধ

#

কুমিল্লায় পরিবেশ রক্ষায় তরুণদের ময়লার ভাগাড়ে মানববন্ধন

#

মাটির নিচে বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ

#

১০০ কোটি দিয়ে যাত্রা শুরু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

#

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকা ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

#

আন্দোলনকারী আনসারদের সম্পর্কে কি তথ্য দিলেন,ডিজি

#

হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

#

শিবির নেতা রায়হানের জানাজায় মানুষের ঢল

#

নেত্রকোনায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উদঘাটন মূল আসামি গ্রেফতার

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied