সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

Megna Tv

১৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

বগুড়া শহরের বনানী এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের স্ত্রী আয়েশা বেগম নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম এবং দুই বছর বয়সী কন্যা পুষ্পকে নিয়ে ঈদের ছুটিতে মোটর সাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছার পর অজ্ঞাত কোনো যানের ধাক্কায় তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয় এবং আয়েশা বেগম আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied