নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, চারদিন পর ভেসে উঠলো কলেজছাত্রের মরদেহ

Megna Tv

১৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরীর লাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাভ্রমণে গিয়ে নিখোঁজ কলেজছাত্র সোয়াইব সেখের (১৯) মরদেহ চারদিন পর উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের রাম খারুয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ২৮ আগস্ট দুপুর দেড়টার দিকে উপজেলার রাউতারা স্লুইচগেট এলাকায় নিখোঁজ হন সোয়াইব ৷  ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী গ্রামের বাবু সেখের ছেলে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে জানান, বন্যা মৌসুমে বিভিন্ন স্থান থেকে রাউতারা স্লুইচ গেট এলাকায় মানুষ বেড়াতে আসে। সেই ধারাবাহিকতায় সোয়াইব গত বুধবার উল্লাপাড়া থেকে পাঁচজন বন্ধু মিলে নৌকায় বেড়াতে আসে৷ এক পর্যায়ে তারা সবাই পানিতে নেমে উল্লাস করছিল। কিন্তু হঠাৎ সোয়াইব ডুবে যায়। পরে বাকি চারজন চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। রাজশাহী থেকে ডুবুরি দল এসেও তাকে খুঁজে পায়নি। রোববার পানিতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied