গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
৮ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬
সংগৃহীত ছবি। ইবনুল হাসান রায়হান - কুমিল্লা
গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
‘গ্রীন ও ক্লিন সিটি’ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) কুমিল্লা নগরীর গোমতী নদীর পাড় ও তাজ রওশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু।
বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলার আয়োজনে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই নগরীর বিভিন্ন স্থানে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা