রাজস্থানে ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত

Megna Tv

১ ঘন্টা আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবি: সংগৃহিত

রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের বারমেরে বিমানটি বিধ্বস্ত হয়। অবশ্য বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় বিমান বাহিনী বলেছে,আকাশে উড্ডয়নের পরপরই ওই যুদ্ধবিমানটি গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান বাহিনী আরও জানিয়েছে, বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএএফ মিগ-২৯ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। ফলে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। তিনি নিরাপদ আছেন। কোনও জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় ১০টার দিকে ফাইটার প্লেনটি আবাসিক এলাকা থেকে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, জেটটি আগুনে পুড়ে গেছে।

বাড়মের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মীনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে বিমানটির কাছে দমকল বাহিনীর পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

NP/JM24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কীভাবে হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলের এতটা ভেতরে ঢুকে হামলা চালাল

#

৫ আফগানিকে মেরে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখল পাকিস্তান

#

গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর

#

এবার থাইল্যান্ডে শনাক্ত মাঙ্কিপক্স

#

হানিয়া হত্যার নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য দিলেন ছেলে আবদুল সালাম

#

‘প্রস্তুতির অভাব’ দক্ষিণ সুদানে নির্বাচন পেছালো ২ বছর

#

ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে সিগারেট

#

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

#

ডিসেম্বরের পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

#

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না: ট্রাম্প

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied