ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে সিগারেট

Megna Tv

২ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

তামাকজাত দ্রব্য সেবনে ব্রিটিশ নাগরিকদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে সিগারেট। চাইলেই যেখানে সেখানে ধূমপান করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, হাসপাতালের বাইরে, পাবের বাগানে, রেস্টুরেন্টের বাইরে ও খেলার জায়গাগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ধূমপানের নিষিদ্ধ স্থানগুলোর স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সাংবাদিকদের জানিয়েছেন, ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওপর চাপ কমাতেই তার সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করবে সংসদের অনেক সদস্য। কারণ এতে দেশের  বিনোদন সেক্টরগুলোতে প্রভাব পড়বে। তথ্য বলেছে, সিগারেট ব্যবহার করার কারণে ব্রিটেনে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ মৃত্যবরণ করছেন। প্রতি বছর এতগুলো মানুষের জীবন বাঁচাতে ও এনএইচএসের ওপর চাপ কমাতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্টারমার।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied