যুক্তরাষ্ট্রে ‘হেলেনের’ তাণ্ডবে নিহত বেড়ে ৯৫

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে প্রাণহানি আরও বেড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছে, বৃহস্পতিবার আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে অন্তত ৯৫ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ ছাড়া দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলের ১০ অঙ্গরাজ্যের আড়াই কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। হেলেনের আঘাতে নর্থ ক্যারোলাইনার এক কাউন্টিতেই অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। খবর, সিএনএন’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪ ক্যাটাগরির এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি দেশটির উপকূলীয় এলাকায় বিস্তৃত অঞ্চলজুড়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে। এতে করে ফ্লোরিডা উপকূলের টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বহু নৌযান উল্টে আছে। রাস্তার ওপর অনেক গাছ উপড়ে পড়েছে। অনেক জায়গায় যানবাহন পানিতে আটকা রয়েছে এবং কিছু জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে।

MegnaTv 24

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবার প্রথম প্রহরে পাশের রাজ্য জর্জিয়ার দিকে ধেয়ে যাওয়ার সময় এটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। এ ছাড়া বিকেলের দিকে ঝড়টি একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়। তখন এর বাতাসের গতি ছিল ৫৫ কিলোমিটার। তারপর টেনেসি ও কেন্টাকির ওপর দিয়ে এটি ধীরে বয়ে যায়।

উল্লেখ্য, ফ্লোরিডায় আঘাত হানার সময় হেলেনের বাতাসের গতি ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। পরে জর্জিয়ার ওপর দিয়ে উত্তরে অগ্রসর হওয়ার সময় হারিকেনটি দুর্বল হয়ে পড়ে। ১ তারিখের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আজ মাঠে নামছেন ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

#

তুরস্ক ও মিসরের প্রেসিডেন্টকে সালমানের ফোন

#

হামাসের অত্যাধুনিক রকেট হামলায় কেঁপে উঠল তেল আবিব

#

অবশেষে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনে মুখ খুললো ইসরায়েল

#

মুখ্যমন্ত্রী হয়েই তৃষাকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিলেন বিজয়

#

ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি চীনে

#

আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করলো তালেবান

#

শেখ হাসিনার অভিযোগ হাস্যকর, বলছে যুক্তরাষ্ট্র

#

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা -সজীব ওয়াজেদ জয়

#

যমুনা ব্যাংক পিএলসি এবং হরাইজন রেমিট এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied