জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

Megna Tv

১ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহিত ছবি

ভারতের উত্তর প্রদেশের সেভাটা এলাকার বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারির সঙ্গে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুয়া পরিচয় দিয়ে অন্তত ২৫টি বিয়ে করা এবং বহু নারীকে প্রতারণার জালে ফেলা এক ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন এই বিধায়ক। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের পর অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিধায়কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদী এবং তার ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ৬ আগস্ট বিজেপির এই বিধায়ক তার মেয়েকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রতারিত হওয়ার এই অভিযোগ করেন।

রেউসা থানায় দায়ের করা অভিযোগে বিধায়ক জ্ঞান তিওয়ারি বলেছেন, ২০২৪ সালে উত্তর প্রদেশের মিসরিখের চন্দ্রওয়ালের বাসিন্দা অনুজ ত্রিবেদীর ছেলে প্রখর ত্রিবেদীর সঙ্গে তার মেয়ে প্রজ্ঞার বিয়ে হয়। বিয়ের সময় অনুজ ত্রিবেদী নিজেকে মুম্বাইয়ের একজন স্বনামধন্য আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন এবং নিজের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন করেন।

অভিযোগে বলা হয়, স্থানীয় পর্যায়ে খোঁজখবর এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই এই বিয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়েছিল। তবে বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রখর ত্রিবেদীর আসল রূপ ও অপরাধমূলক কর্মকাণ্ডের কথা জানতে পারে বিধায়কের পরিবার।
জ্ঞান তিওয়ারি বলেছেন, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যের একাধিক নারীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি তিনি এ পর্যন্ত প্রায় ২৫টি বিয়ে করেছেন বলেও অভিযোগ করেন এই বিধায়ক।

এই ঘটনা জানার পর ওই পরিবারের সঙ্গে সব ধরনের সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করে নিজের মেয়েকে বাড়ি ফিরিয়ে এনেছেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, এই ঘটনা তার পরিবারকে গভীর মানসিক আঘাত দিয়েছে এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্ত ক্ষুণ্ন করেছে।

রাজ্য পুলিশের কর্মকর্তারা বলেছেন, বিধায়কের অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে রেউসা থানা পুলিশ এবং আইনি পদক্ষেপ শুরু হয়েছে। ভিডিওতে জ্ঞান তিওয়ারি বলেন, তার পরিবার প্রতারণার শিকার হয়েছে এবং তিনি অভিযুক্ত অনুজ ত্রিবেদীর মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির দাবি জানান।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো

#

গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

#

সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

#

ঈদুল ফিতর নিয়ে আরব আমিরাতে জরুরি নির্দেশনা

#

আল-জাজিরা কার্যালয়ে ইসরায়েলি সেনা অভিযান, বন্ধের নির্দেশ

#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

#

ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর ইউক্রেনে,জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ

#

পাকিস্তানে আকাশছোঁয়া দাম জ্বালানি তেলের, পেট্রোলেই মূল্যবৃদ্ধি ৪৩ শতাংশ

#

পার্টির সম্মেলনের মঞ্চে কাঁদলেন জো বাইডেন

#

শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

Link copied