আল-জাজিরা কার্যালয়ে ইসরায়েলি সেনা অভিযান, বন্ধের নির্দেশ

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আল-জাজিরার রামাল্লা ব্যুরো কার্যালয়। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্য ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন আল-জাজিরা অভিযোগ করেছে তাদের পশ্চিম তীরের রামাল্লা শহরের ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রাথমিকভাবে ইসরায়েলি সেনারা ৪৫ দিনের জন্য কার্যালয়টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আজ রবিবার আল-জাজিরা এই খবর জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, ভোরে আল–জাজিরা টিভির লাইভ সম্প্রচার চলার সময় ইসরায়েলি সেনারা টেলিভিশনটির ভবনে প্রবেশ করেন। সেনারা আল–জাজিরার রামাল্লা কার্যালয়ের প্রধান ওয়ালিদ আল-ওমরিকে চ্যানেল বন্ধের সামরিক আদেশটি দেন। তিনি লাইভ সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান। এরপর চ্যানেলটির সম্প্রচার ব্যাহত হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টানিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট। ওই বিবৃতিতে বলা হয়েছে, “সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমনপীড়ন তুলে ধরছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেওয়া হয় ওই বিবৃতিতে।”

এর আগে গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমে একটি হোটেলের কক্ষে অভিযান চালায়। ওই কক্ষটি আল–জাজিরার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। ইসরায়েলি সরকার আল–জাজিরা টিভির স্থানীয় কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘটনা ঘটে। আল–জাজিরা টিভি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied