টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

Megna Tv

২৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার স্পট গোল্ডের মূল্য সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের।

হরমুজ প্রণালি আবারও চালু হওয়ার আশা জোরালো হওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাবেই স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

বৃহস্পতিবার জিএমটি সময় সকাল ৮টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৭১.৩৩ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে এটি ১৮ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়

এর আগের দিন বুধবার স্বর্ণের দাম ফেব্রুয়ারির পর এক দিনে সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। সেদিন প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪,২৬৭.২৪ ডলারে উঠেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৩০.২০ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদনীতি নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা আগামী দিনগুলোতে স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: রয়টার্স

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

আবারও ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন ইরানের জাবেদ আরিফ

#

ভয়ংকর ভাইরাস মোকাবিলায় ব্যাপকহারে টিকার উদ্যোগ গাজায়

#

এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

#

পাকিস্তানে পারভেজ মোশাররফের সামরিক শাসনকে বৈধতা দেওয়া বিচারকদের বিচার দাবি

#

আন্তর্জাতিক চাপ এবং শান্তিপূর্ণ বিক্ষোভে এর মাধ্যমে মাদুরোর পতন সম্ভব: মাচাদো

#

যুদ্ধবিরতিতে সম্মত ফিলিস্তিনি গোষ্ঠী, ঘোষণা যে কোনো সময়

#

শুরুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন আরব দেশগুলোর, এখন ক্রমেই বাড়ছে অসন্তোষ

#

শান্তির ‘আভাস’ দেখছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

#

গাজায় ৯ মাসে ৬৮০ সেনা হারিয়েছে ইসরায়েল

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied