হঠাৎ সৌদি প্রশাসনে ব্যাপক রদবদল

Megna Tv

২ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
প্রিন্স খালিদ বিন সালমান:ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত রাজকীয় ফরমান বা ডিক্রি জারি করা হয়েছে।

এই খবর জানিয়েছে আরব নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে এই রদবদল আনা হয়েছে।

রাজকীয় ফরমানে বলা হয়- যৌথ বাহিনীর কমান্ডার লে. জেনারেল মুতলাক বিন সালেম বিন মুতলাক আল-আজিমা সামরিক চাকরি থেকে অবসর নেবেন। কারণ, তাকে রয়্যাল কোর্টে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। নৌবাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ বিন সালেহ আল-গুফাইলিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে লেফটেন্যান্ট জেনারেলের পদমর্যাদায় ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই অবস্থায় মেজর জেনারেল ফাহাদ বিন হামাদ বিন আবদুল আজিজ আল-সালমানকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করে যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হবে এবং মেজর জেনারেল ফাহাদ বিন সৌদ বিন ধুওয়াইহির আল-জুহনিকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করে স্থলবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করা হবে।

এ ছাড়া, মেজর জেনারেল মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন হামেদ আল-গারিবিকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করা হবে এবং নৌবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করা হবে।

পাশাপাশি ক্যাবিনেটের জেনারেল সেক্রেটারিয়েটের উপদেষ্টা সামির বিন আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-তাবিবকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।



#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied