যুদ্ধবিরতি-বন্দি মুক্তির জন্য এটাই সম্ভবত শেষ সুযোগ: অ্যান্টনি ব্লিঙ্কেন

Megna Tv

১৩ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগে /ছবি: এএফপি

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েলে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার তিনি বলেছেন, চলমান এই আলোচনা-ই সম্ভবত এই সংঘাতের সমাপ্তি ঘটানোর শেষ সুযোগ। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতা করছে। কিন্তু এখনো পর্যন্ত তাদের চেষ্টা সফল হয়নি।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে এটিই হয়তো শেষ সুযোগ হতে পারে। আমাদের এমনভাবে কাজ করা উচিত যেন, যুদ্ধবিরতি ঘোষণা করা যায় ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এই চুক্তি সম্পন্ন করতে পাঠিয়েছেন বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন বলেন, এটি সম্পন্ন করার সময় এসেছে। একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, কোনো পক্ষই যাতে এমন কিছু না করে, যাতে এই প্রক্রিয়াকে বিফল হয়।

ব্লিঙ্কেন আরও বলেন, তারা এমন পদক্ষেপ নিচ্ছেন যাতে কোনো উত্তেজনা না বাড়ে ও যুদ্ধ আরও তীব্রতর না হয়। হামাসের অক্টোবরের ৭ তারিখের আক্রমণের পর থেকে মধ্যপ্রাচ্যে নয়বার সফর করেছেন ব্লিঙ্কেন। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

ইসরায়েলের প্রেসিডেন্ট হারজোগ বলেন, ইসরায়েলিরা চান যত দ্রুত সম্ভব গাজায় আটক বন্দিদের ফিরিয়ে আনা হোক। এটা তাদেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক লক্ষ্য।

এদিকে, ব্লিঙ্কেনের সঙ্গে সফররত এক মার্কিন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তাদের মনে হচ্ছে, এখন চুক্তির ক্ষেত্রে যে বিরোধ রয়েছে তা মিটিয়ে ফেলা সম্ভব। তাই কাজ চালিয়ে যাওয়া উচিত।

রোববার নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, কিছু ক্ষেত্রে ইসরায়েল নমনীয় হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না।নেতানিয়াহু বলেছেন, আমরা হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। যুদ্ধবিরতির আলোচনা খুবই জটিল। হামাস এখনো দোহায় আলোচনার জন্য কোনো প্রতিনিধি পাঠায়নি। তাই ইসরায়েল নয়, বরং হামাসের ওপর চাপ সৃষ্টি করা উচিত।

গাজায় এখনো ১১০ জন ইসরাইলি বন্দি আছেন বলে মনে করা হচ্ছে। গত নভেম্বর যুদ্ধবিরতির সময় একশ বন্দি মুক্তি পেয়েছিলেন।

সূত্র: এএফপি, রয়টার্স


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আইভিএফ প্রজননে বিনা মূল্যে এ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

#

মেসির অনুপস্থিতিতে কে হবেন আর্জেন্টিনার অধিনায়ক?

#

পাকিস্তানে সাবেক স্বামী পুনরায় বিয়ে করায় বাড়িতে আগুন দিলেন নারী

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

ভোটে বিজয়ী পেজেশকিয়ান, এরপর কী?

#

ব্যাপক শক্তি নিয়ে চীনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ইয়াগি, ফ্লাইট বাতিল

#

কীভাবে হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলের এতটা ভেতরে ঢুকে হামলা চালাল

#

সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied