ব্যাপক শক্তি নিয়ে চীনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ইয়াগি, ফ্লাইট বাতিল

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি:সংগৃহিত

চীনের দক্ষিণাঞ্চলে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ইয়াগি। এর প্রভাবে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে সেখানে ঝড় ও ভারী বৃষ্টি হচ্ছে। দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ফ্লাইট। আশঙ্কা করা হচ্ছে, এদিন বিকালেই হাইনানের গ্রীষ্মমন্ডলীয় উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

চলতি বছরে এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে ইয়াগি। এর বাতাসের গাতিবেগ ঘণ্টায় ২৪৫ কিলোমিটার (১৫২ মাইল)।

ক্যাটাগরি ৫ মাত্রার আটলান্টিক হারিকেন বেরিলের পর, ২০২৪ সালে টাইফুন ইয়াগিকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের তালিকায় দ্বিতীয় হিসেবে নিবন্ধিত করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর ফিলিপাইনে আঘাত হানার পর থেকে দ্বিগুণেরও বেশি শক্তি নিয়ে শুক্রবার বিকেল হাইনান দ্বীপের ওয়েনচাং থেকে গুয়াংডং প্রদেশের লেইঝৌ পর্যন্ত চীনা উপকূলে ইয়াগি আছড়ে পড়বে। এরপর এটি ভিয়েতনাম ও লাওসে আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালে অঞ্চলজুড়ে শক্তিশালী বজ্রপাত ও বজ্রপাতের সঙ্গে ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে।

হাইনান, গুয়াংডং, হংকং এবং ম্যাকাওতে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে শুক্রবার চীনের দক্ষিণাঞ্চলজুড়ে পরিবহন সংযোগগুলোর অধিকাংশই বন্ধ ছিল।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র পারাপার গুয়াংডংয়ের ম্যাকাও এবং ঝুহাইয়ের সঙ্গে হংকংয়ের সংযোগকারী প্রধান সেতুটিও বন্ধ ছিল।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানাসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।


NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

#

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫, পোলিও টিকার জন্য যুদ্ধে বিরতি

#

যুক্তরাষ্ট্র আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দিতে যাচ্ছে ইসরায়েলকে

#

‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে’

#

ইসরায়েলের ২ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা

#

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কী করবে ভারত?

#

দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মাহদী আমিন

#

আগামী দুই দিন আপনারা দারুণ কিছু দেখতে যাচ্ছেন: ট্রাম্প

#

পশ্চিমবঙ্গে বাড়ি ফেরার পথে ৯ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা

#

পশ্চিমবঙ্গে বিজেপির ১২ ঘন্টা ‘বাংলা বন্ধ’ কর্মসূচি আজ

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied