রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে ইউক্রেন: জেলেনস্কি

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহিত ছবি

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিমান হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের দেওয়া এফ–১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, সাম্প্রতিক  হামলাগুলোতে ব্যবহৃত রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছিলেন, পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত এফ–১৬ যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেয়েছে কিয়েভ। তবে কতটি এফ–১৬ হাতে এসেছে, তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।

গতকাল কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা এরই মধ্যে এফ–১৬ যুদ্ধবিমান ব্যবহার করে রাশিয়ার বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি।’ ইউক্রেনের আরও যুদ্ধবিমান প্রয়োজন বলেও জানান তিনি।  

গত মে মাসে এএফপিকে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ‘সমতা’ অর্জনের জন্য তাঁর দেশের অন্তত ১২০টি যুদ্ধবিমান প্রয়োজন।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য বলছে, এফ–১৬ যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি। বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্রে এ যুদ্ধবিমান বেশ পরীক্ষিত। এটিতে ২০ মিমি কামান রয়েছে। এ ছাড়া বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যুদ্ধবিমানটি। 


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied