যুক্তরাষ্ট্রের ঘোষণা, বিপদে ভারত

Megna Tv

৩ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
সংগৃহীত ছবি

জ্বালানি তেলের বিশ্ববাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সময়সীমা আর না বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভারতসহ বিভিন্ন দেশকে রুশ ও ইরানি তেল কেনার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড়ও নবায়ন করা হবে না বলে জানানো হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১১ মার্চের আগে সমুদ্রে থাকা তেলের চালানের ক্ষেত্রেই কেবল এই ছাড় প্রযোজ্য ছিল এবং সেই সুযোগ এখন শেষ হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে এই ছাড় দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই সুযোগে ভারতীয় শোধনাগারগুলো প্রায় ৩ কোটি ব্যারেল রুশ তেলের অর্ডার দেয়। এমনকি দীর্ঘ সাত বছর পর ইরান থেকে আসা দুটি সুপারট্যাঙ্কারও ভারতের বন্দরে নোঙর করে।

তবে ওয়াশিংটনের নতুন সিদ্ধান্তে নয়াদিল্লির জন্য এই সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।

এদিকে, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি শুরু থেকেই ডেমোক্র্যাট পার্টি নেতাদের সমালোচনার মুখে পড়ে। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল অভিযোগ করেন, এই ছাড়ের ফলে রাশিয়ার যুদ্ধ তহবিলে প্রতিদিন বিপুল অর্থ যোগ হচ্ছে, যা ইউক্রেন যুদ্ধে মস্কোকে শক্তিশালী করছে। অপরদিকে সিনেটর চাক শুমার নীতিটিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানান।

বিরোধীদের চাপের মুখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ‘সর্বোচ্চ চাপ’ নীতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাইসিকে শাস্তি দেওয়া হয়েছে, বললেন ইসরায়েলি নেতা

#

গাজায় ৬ জিম্মির মৃত্যু , সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, শ্রমিক ধর্মঘটের ডাক

#

পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষীর সংখ্যা বেড়ে ১১৭

#

শপথ নিলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন

#

এবার ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান স্পেন প্রধানমন্ত্রীর

#

আইভিএফ প্রজননে বিনা মূল্যে এ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

#

আজ তদন্তে নামছে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’

#

নিউ ইয়র্কে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী’ কানাডায় গ্রেফতার

#

‘শত্রু হামলার সাহস পাবে না এমন যুদ্ধবিরতি চায় ইরান’

#

স্ত্রী-কন্যাসহ সামরিক শাখার প্রধান নিহত, নিশ্চিত করলো হামাস

সর্বশেষ

Link copied