চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, সাবেক অধ্যক্ষ আটক

Megna Tv

২৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, সাবেক অধ্যক্ষ আটক

পশ্চিমবঙ্গে সরকারি আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যায়নরত নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে গত ৯ আগস্ট ধর্ষণের পর হত্যা করা হয়।

যদিও এই ঘটনার পরেই কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্ৰেফতার করে।এরপরে গত মঙ্গলবার ১৩ আগস্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এজলাসে একটা মামলা হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া কেস ডাইরি দেখার পর সিবিআই তদন্তের নির্দেশ দেন।

গত মঙ্গলবার ১৩ আগস্ট বিকেল থেকেই তদন্তের কাজ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

মামলার তদন্ত ভার নেওয়ার পর সিবিআই-এর হাতে আটক হলেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার (১৬ আগস্ট) আটক করে সল্টলেকের সিবিআই এর দপ্তর সিজিও কমপ্লেক্স এ নিয়ে আসা হয় সন্দীপ ঘোষকে।

জানা গেছে, সন্দীপ ঘোষকে আগেই হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সিটি। তবে সেই ডাকে সাড়া দেননি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার রাস্তা থেকে তাকে পাকড়াও করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আসা করছেন সিবিআই।

আরও জানা গেছে, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স এ নিয়ে এসে সিবিআই সেখানে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুনাভ দত্ত চৌধুরী দু'জনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied