জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বন্ধ হয়ে যেতে পারে ব্রাজিলে

Megna Tv

১৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ব্রাজিলে বেশ জনপ্রিয় এক্স

ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স ( সাবেক টুইটার) বন্ধ হতে চলেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির বেঁধে দেয়া সময়ের মধ্যে এক্স তাদের নতুন আইনি প্রতিনিধির নাম ঘোষণা না করায় আসতে পারে এমন নিষেধাজ্ঞা। শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বছরের এপ্রিলে, দেশটির বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস অপতথ্য প্রচারের দায়ে বেশ কিছু এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেন।

তখন ইলন মাস্কের প্রতিক্রিয়া ছিল, বিচারপতি একজনস্বেচ্ছাচারী স্বৈরাচারীরমতো ব্যবহার করছেন। এক্স- পোস্ট করে মাস্ক লিখেছিলেন, মোরায়েস হলেনবিচারপতির ছদ্মবেশে এক জঘন্য অপরাধী

বিচারপতি মিথ্যা বিকৃত তথ্য ছড়ানোর জন্য এক্স- কিছু অ্যাকাউন্ট ব্লক করতে পারেন কিনা তা নিয়েই বিতর্ক দেখা দেয়। মাস্কের মতে, এই ধরনের নির্দেশ সেন্সরশিপ ছাড়া আর কিছুই নয়।

স্টারলিংকের উপর নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট অপারেটর স্টারলিংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি। তিনি জানিয়ে দিয়েছেন, স্টারলিংক ব্রাজিলে কোনো আর্থিক লেনদেন করতে পারবে না। তাদের সম্পদ ফ্রিজ করার নির্দেশও তিনি দিয়েছেন।

এদিকে আইনি প্রতিনিধি নিয়োগের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এক্স একটা বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা মনে করছে, ব্রাজিলে তাদের পরিষেবা বন্ধ করে দেয়া হতে পারে। তারা জানিয়েছে, অন্যদের মতো আমরা গোপনে বেআইনি নির্দেশ মানব না। ব্রাজিল-সহ গোটা বিশ্বে এক্স মতপ্রকশের স্বাধীনতা রক্ষার জন্য দায়বদ্ধ।

ব্রাজিলে সামাজিক মাধ্যম এক্স যথেষ্ট জনপ্রিয়। রাজনীতিবিদরাও এক্সের মাধ্যমে অনেকসময় তাদের মতপ্রকাশ করেন।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied