রাশিয়ায় ঢুকে হামলা,পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Megna Tv

১৮ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালানো হচ্ছে। এর আগে সীমান্ত দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। ক্রমেই তারা রাশিয়ার আরও অভ্যন্তরে প্রবেশ করছে। চলছে লড়াই।

এমন ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।বুধবার (১৪ আগস্ট) আঞ্চলিক ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন, কুরস্কে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। পুরো অঞ্চলেই রাতে রেড অ্যালার্ট জারি করা হয়।

এদিকে কিয়েভে জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৭৪টি সেটেলমেন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এক সপ্তাহে আগে সীমান্ত দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে হাজার হাজার সেনা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সম্ভাব্য আলোচনার আগে কিয়েভের অবস্থান শক্ত করা ও রাশিয়ার অগ্রযাত্রাকে ধীর করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।

মনে করা হচ্ছে, ইউক্রেনের এমন পদক্ষেপে যুদ্ধের গতিপথ পরিবর্তন হতে পারে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলায় চালায় রাশিয়া। এরপর রাশিয়ার বেশ কিছু অঞ্চলের দখল করে মস্কো।


NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied