মন্দিরে ‘এসি’র পানি ‘চরণামৃত’ ভেবে পান করছেন ভক্তরা!

Megna Tv

১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

ভারতে চরণামৃত ভেবে মন্দিরের দেওয়ালে লাগানো হাতির মূর্তির গা বেয়ে গড়িয়ে পড়া এসির পানি খাওয়ার জন্য হুড়োহুড়ি করছেন ভক্তরা। মথুরার বাঁকে বিহারী মন্দিরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

MegnaTv 24

প্রতিবেদনে বলা হয়, ঘটনার শুরু ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, মন্দিরের দেয়ালে লাগানো হাতির মূর্তির গা বেয়ে গড়িয়ে পড়া পানি খাওয়ার জন্য হুড়োহুড়ি করছেন ভক্তরা। কেউ হাতে ধরে সেই পানি খাচ্ছেন। কেউ আবার কাপে ভরে চুমুক দিচ্ছেন।

ভিডিওতে শোনা যাচ্ছে, যারা পানি খাচ্ছেন তাদের উদ্দেশে কেউ বলছেন, ‘ওই পানি খাবেন না। ওটা চরণামৃত নয়। মন্দিরের পুজারিরা নিশ্চিত করে জানিয়েছেন, ওটা এসির পানি।’ 

কেউ লিখেছেন, ‘এদের অবিলম্বে শিক্ষিত করা দরকার। চরণামৃত ভেবে এসির পানি কী করে খেতে পারেন!’ কেউ আবার লিখেছেন, ‘সবাই করছে বলেই করতে হবে। এদের এমনই কুসংস্কার যে, কোনও কাজ করার আগে নিজের যুক্তি, বুদ্ধিকে এক বারও কাজে লাগাবে না। ভারতীয়রা কি এতটাই অশিক্ষিত!’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied