ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর ইউক্রেনে,জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ

Megna Tv

১০ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
নরেন্দ্র মোদির সাথে জেলেনস্কির সাক্ষাৎ ছবি: মোদীর টুইটার অ্যাকাউন্ট থেকে।

১০ ঘণ্টার রেলযাত্রার শেষে সাত ঘণ্টার কিয়েভ সফর। আবার ১০ ঘণ্টার রেলযাত্রায় প্রত্যাবর্তন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব ইউরোপ সফরের তৃতীয় দিন কাটতে চলেছে এই রুটিনেই।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ‘রেল ফোর্স ওয়ান’-এ চড়ে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। শুক্রবার (২৩ আগস্ট) সেখানে পৌঁছেছেন তিনি। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদী।

ইউক্রেন পৌঁছনোর আগে মোদী বলেন, ভারত শান্তির সেতু হতে চায়, কোনো পক্ষ নিতে নয়।

১৯৯১ সালের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন। রাশিয়ার হামলা শুরুর পরে অবশ্য একাধিক বার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে।

গত ৮ জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী। মনে করা হচ্ছে, কূটনৈতিক ক্ষেত্রে ভারসাম্যের বার্তা দিয়েই এবার রাশিয়ার শত্রু দেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। সমালোচকেরা অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়াকে সন্তুষ্ট করতেই তার এই সফর।

জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়রমাক সম্প্রতি বলেছেন, মোদী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

মোদীর কিয়েভ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি শান্তি প্রক্রিয়া নিয়েও জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে।

গত জুন মাসে জি-৭ সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়ে জেলেনস্কির সঙ্গে পার্শ্ববৈঠক করেছিলেন মোদী। তার আগে জাপানেও দু’জনের একান্তে আলোচনা হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নতুন গাইডিং সিস্টেম রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

#

যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান, পূর্ণমাত্রায় হামলা শুরুর ঘোষণা পুতিনের

#

রাশিয়ার এক হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণের দাবি ইউক্রেনের

#

অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক

#

ইউএস ওপেনের ফাইনালে ‘প্রথম ইতালিয়ান’ সিনার

#

ইসরায়েলে অস্ত্র রপ্তানি আংশিক স্থগিত করলো যুক্তরাজ্য

#

যুক্তরাষ্ট্রের ভণ্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে : ইরান

#

আবারও ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন ইরানের জাবেদ আরিফ

#

এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

#

যুক্তরাষ্ট্রের অবরোধ চললে আবারও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied