মৎস্য খাতে বাংলাদেশের সহযোগিতা চায় পাকিস্তান

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ

বাংলাদেশ থেকে মৎস্য খাতে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বুধবার (১১ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে দেখা করে এ আগ্রহের কথা জানান। পরে দুই দেশ নিরাপদ মাছ, মাংস ও কৃষিজাত পণ্য উৎপাদনের বিষয়ে পরস্পরকে সহযোগিতার করার বিষয়ে একমত হয়েছেন। একইসঙ্গে পাট ও পাটজাত পণ্যের পাকিস্তানে ব্যাপক চাহিদা থাকায় এটিও পাকিস্তানে আমদানি করার বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার আগ্রহ প্রকাশ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার বিবেকানন্দ রায় জানান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে তার অফিসে কক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেন। উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন খাতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ করার বিষয়ে দুই দেশ একমত হন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুম, অতিরিক্ত সচিব এ,টি,এম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তানের দূতাবাসের কাউন্সিলর কামরান ডাঙ্গাল, কমার্শিয়াল অ্যাটাস্ট জিয়ান আজিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাদি আলম বিনতু উপস্থিত ছিলেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা, ঠেকাবে পুলিশ

#

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

#

গাজাজুড়ে পোলিও টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলা চলছে

#

নারায়ণগঞ্জে আন্দোলনে নিহত-আহতদের পরিবারের খোঁজ নিলেন সারজিস

#

জ্যোতি-জাহানারাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দল

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

চট্টগ্রাম কারাগার থেকে বন্দিদের বেরিয়ে যাওয়ার চেষ্টা

#

নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু

#

‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প চূড়ান্ত

#

স্কুল থেকে ফিরে একসঙ্গে গোসলে, ব্রহ্মপুত্রে ৪ শিশুর মৃত্যু

Link copied