জাপার চেয়ারম্যান হলেন রওশন

Megna Tv

১২ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
জাপার চেয়ারম্যান হলেন রওশন

অবশেষে জাতীয় পার্টির মেয়াদউত্তীর্ন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে এলো পরিবর্তন। দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যানদের পূর্বে নেওয়া সিদ্ধান্ত মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন। সে অনুযায়ী আসন্ন দশম জাতীয় সম্মেলন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে জাতীয় পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যের মতামত এবং ৪ জন কো চেয়ারম্যানের উপস্থিতিতে পার্টির চলমান ক্রান্তিকাল মোকাবিলায় দলের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

মেয়াদাত্তীর্ন কমিটি, নানা ধরনের মামলা মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেওয়ার নির্দেশ

#

বিএনপির সমাবেশ শুরু

#

হোটেলের দেয়াল ভেঙে দিল হাতি, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

#

নৌবাহিনীর ২০০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন

#

অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা জনতার

#

গণতান্ত্রিক ধারা ফেরাতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

শিক্ষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার, চাওয়া হবে ৩৫ দিনের রিমান্ড

#

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগ পেলেন যারা

#

অনেক দেশের চেয়ে কূটনীতিকদের ভালো নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ

Link copied