হোটেলের দেয়াল ভেঙে দিল হাতি, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

Megna Tv

১৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
শীঘ্রই মুক্তি পাচ্ছে কলকাতার ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর নলিনীকান্ত ২’। তাতে অভিনয় করেছেন টালি অভিনেত্রী অমৃতা চ্যাটার্জি। এর মধ্যে অমৃতাদের শ্যুটিং স্পটে ঘটে যায় এক অঘটন; এতে অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রী।

অমৃতা ও তাদের টিমের শ্যুটিং চলছিল ডুয়ার্স নামের একটি পাহাড়ি এলাকায়। থাকার ব্যবস্থা হয়েছিল এলাকারই একটি গেস্ট হাউসে। কিন্তু রাত গড়াতেই সেখানে হত হাতির উৎপাত। অমৃতা জানান, হাতির কবলে পড়তে পড়তে নাকি বেঁচে যান তিনি।

তার কথায়, ‘আমি যে দিন ডুয়ার্সে গিয়ে পৌঁছই, তার এক দিন আগে শ্যুটিং শুরু হয়েছে। গিয়ে শুনি, রাতে নাকি একটি হাতি এসেছিল। গেস্ট হাউসের পাশেই রয়েছে কলাবাগান। তাই হাতি চলে আসে। এমনকি, হাতিটি নাকি গেস্ট হাউসের দেয়াল পর্যন্ত ভেঙে দিয়ে যায়। আসলে জঙ্গলের এক থেকে দেড় কিলোমিটার ভিতরে ছিল লোকেশন। সকলে বিষয়টা নিয়ে খুব ভয়ে ছিলেন।’

শ্যুটিংয়ে পৌঁছে এই ঘটনা শুনে বেশ ভয় পেয়ে যান অমৃতাও। যদিও এর পরে হাতির হানা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে গন্ডার এবং চিতাবাঘ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। অভিনেত্রী আরও জানালেন, ‘দীর্ঘক্ষণ ধরে শ্যুটিং চলেছে আমাদের। সেই সব সেরে আমাদের চা-বাগানের মধ্যে দিয়ে ফিরতে হত। কলাকুশলীদের মধ্যে কয়েক জন স্থানীয় বাসিন্দা ছিলেন। তারা বলতেন, ‘সাড়ে আটটা বেজে গেছে। এমনিতে কোনও অসুবিধা নেই। কিন্তু মাঝেমধ্যে গন্ডার ও চিতাবাঘ বের হয় এই রাস্তায়।’


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুই জাহাজে আগুন: চট্টগ্রাম বন্দরের ৯ সদস্যের তদন্ত কমিটি

#

এক দিনের বেতন দেবেন তথ্য-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

#

তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে

#

গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু

#

বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না: পার্বত্য উপদেষ্টা

#

মাহফুজ আলমকে আন্দোলনের ‘নেপথ্য কারিগর’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

#

যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

#

বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ চলবে বাংলা ট্রিবিউন রিপোর্ট ০৭ আগস্ট ২০২৪, ১৪:১৭

#

মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন : শেখ হাসিনা

#

বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের দখলে ঢাকা বারের সব চেয়ার

Link copied