তিন ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার শুরু

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার শুরু

সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফের ভারতে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (০৭ আগস্ট) দুপুর ১টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

তবে ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসার যাত্রী পারাপার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে সকাল সাড়ে ৯টায় ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে যাত্রী পারাপার বন্ধ হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সদস্যরা একই দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এতে করে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর মানবিক কারণে যাত্রীদের ভোগান্তি নিরসনে দুপুর ১টা থেকে ফের যাত্রী পারাপার শুরু হয়।তবে বাংলাদেশি যাত্রীদের মধ্যে শুধুমাত্র গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারী যাত্রীদের ভারত গমনের সুযোগ দেওয়া হচ্ছে। ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান ইনচার্জ খায়রুল আলম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ; আসিফ মাহমুদ।

#

‘স্বৈরাচারী আ.লীগ সরকার বিএনপির ১০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে’

#

ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, দিলেন আল্টিমেটাম

#

কারাগারে আটক বিএনপি নেতাদের জামিন আবেদন

#

জ্যোতি-জাহানারাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দল

#

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ১৯৬ জনের বিরুদ্ধে বগুড়ায় হত্যাচেষ্টা মামলা

#

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে কমিটি গঠন

#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

#

শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে:উপদেষ্টা নাহিদ

Link copied