যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

Megna Tv

৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ঢাকা মহানগর পুলিশের

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) (নিরস্ত্র) মো. ফারুক আহম্মেদকে অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা এবং লাইনওআর-এ কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাজেদুর রহমানকে অফিসার ইনচার্জ মুগদা থানা হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

একই আদেশে মুগদা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সোহরাব মিয়াকে গোয়েন্দা-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied