কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

Megna Tv

২০ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবিঃমেঘনা টিভি

অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছ বিজিবির কুমিল্লা সেক্টরের ৬০ ব্যাটালিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে চলে যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। যার মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না: উপদেষ্টা

#

গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু

#

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সন্ধ্যায়

#

এরদোয়ানের ভাগ্য নির্ধারণ কাল

#

রাজধানীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানার কার্যক্রম শুরু

#

এনবিআরের তদন্তের আওতায় এসআলম ও তার পরিবারবর্গ

#

প্রতিদিন ওঠে ৬৫ হাজার টাকা, চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপে মারামারি

#

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

#

মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

#

তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’

Link copied