ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। সোমবার (৭ অক্টোবর) তেল আবিবসহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ওই দুই সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এ সময় ইসরায়েলজুড়ে সতর্কসংকেত বাজতে শোনা যায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবর অনুসারে, গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। সর্বশেষ ইসরায়েলি হামলার কারণে গাজা ও লেবাননে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

MegnaTv24

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ।

খবর অনুসারে, তেল আবিবে হামাসের একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যার ফলে অন্তত দুজন আহত হয়। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস এই হামলা চালায়। হামাস একটি বিবৃতিতে জানায়, গাজার বেসামরিক মানুষদের ওপর ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ করা হয়েছে। গত আগস্টের পর তেল আবিবে এটি তাদের প্রথম বড় আক্রমণ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মোট ৪১ হাজার ৯০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৯৭ হাজারেরও বেশি। হতাহতের এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে জাতিসংঘ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর

#

শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে বললেন প্রধানমন্ত্রী

#

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫, পোলিও টিকার জন্য যুদ্ধে বিরতি

#

নাগরিকদের সতর্কতা মেনে বাংলাদেশ ভ্রমণের নির্দেশনা

#

বাইডেন যাবেন না, অস্ট্রেলিয়ায় কোয়াডের সম্মেলন বাতিল

#

৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

#

বাংলাদেশে বন্যার জন্য ডুম্বুর বাঁধ খোলা দায়ী নয়, দাবি ভারতের

#

‘ইরান যুদ্ধ আসলে অসৎ ও সৎ শক্তির লড়াই’

#

মঙ্গলে তরল পানির আবিষ্কার বিজ্ঞানীদের, বসতি গড়ার প্রত্যাশা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied